প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ চলার সময় একটি বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ২৬ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া মামলায় আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান খান বাদী হয়ে এ মামলা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, রোববার সকাল ৮টায় অবরোধের সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা ও আদুরিয়ার মাঝামাঝি এলাকায় একদল লোক টায়ারে আগুন দিয়ে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে।
এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় একটি বাস ভাঙচুর করা হয়। পুলিশ এই ঘটনায় ইয়ামিনকে (২৪) আটক করে। জব্দ করা হয় ৪০০ মিলিলিটার পেট্রোল। গ্রেপ্তার ইয়ামিন বিএনপির কর্মী এবং উপজেলা কলাগাছিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে। তাকে কোর্টে পাঠানো হয়েছে।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে