স্বামী-স্ত্রীর সম্পর্ক হলে ভারত পেয়াঁজ রপ্তানি বন্ধ করলো কেন : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ বিপু মিলনায়তনে আলোচনা সভায় রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোট চুরি করে,ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। তারা লুটপাট আর দুনীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে। দেশের মানুষ আজ ভালো নেই।

তিনি বলেছেন, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, নিত্যপণ্যসহ সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের জনগণ এখন খুবই কষ্টে দিনযাপন করছে। শুধু ভালো আছে লুটেরা ক্ষমাতসীন গোষ্ঠী। আর লুটেরা গোষ্ঠীর দালালি করছে প্রতিবেশি দেশ যার সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক। তিনি বলেন, ভারতের সাথে না আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক তাহলে এ রমজানে ভারত পেয়াঁজ রপ্তানি বন্ধ করলো কেন? ওবায়দুল কাদের সাহেবের কাছে

রমজানে দ্রব্যমূল্যেের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে জনগণ এ তথ্য জানতে চায়।ম

আজ সোমবার (২৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ বিপু মিলনায়তনে শিক্ষক পরিবারের পক্ষ থেকে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, কেন দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে এজন্য ওবায়দুল কাদের সাহেবরা আবোল তাবোল বলছেন। প্রতিদিন তারা একটার পর একটা কাহিনী করছেন, একটার পর একটা হুমকি দিচ্ছেন। তিনি বলেন যতই হুমকি ধামকি দেন না কেন আমরা অন্যায়ের প্রতিবাদ করবো, আমরা আর মামুরার ডামি নির্বাচনের প্রতিবাদ করবোই। জনগণকে থামিয়ে রাখা যাবে না।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন, সহকারী শিক্ষকদের আহবায়ক আকতারুল আলম মাস্টার, মাওলানা দেলোয়ার হোসেন, রোকয়ো বেগম প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে