একটি লোক নির্বাচন চান না, তিনি ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: রাজনীতি ডটকম

জাপান সফরে বিএনপিকে নিয়ে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না বলেও অভিযোগ করেছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন? আপনার লজ্জাও করেনি বিদেশে বসে বিএনপির নামে বদনাম করতে? তিনি বলেছেন, একটি দল নির্বাচন চায় না। আমরা বলতে চাই, আসলে একটি লোক নির্বাচন চান না। তিনি ড. ইউনূস।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি দাবি করার আগেই ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। পরে শিফট করে জুনের কথা বলছেন। এখন ডিসেম্বরে নির্বাচন না হলে দায়-দায়িত্ব সব ড. ইউনূসকে নিতে হবে।

সরকার নির্বাচন না দিলে জনগণ নির্বাচন আদায় করে নেবে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। তা না দিলে জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগলিক অবস্থান ঠিক থাকবে না।

সরকারের হাতে নেওয়া সংস্কার কার্যক্রমের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন। কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি তিনি। কাউকে আমদানিও করেননি। কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শক এনেছে। সংস্কার সংস্কার করতে করতে আজ এমন অবস্থায় চলে গেছে যে তারা নির্বাচন দিতে চায় না।

দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকাল সকাল থেকে বৃষ্টি থাকলেও তা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বুকে কালো ব্যাজ পরে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘জিয়া তোমায় ভুলিনি, ভুলব না’, ‘স্বাধীনতার আরেক নাম জিয়াউর রহমান’ ইত্যাদি স্লোগান দেন তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে