প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্ররা যদি সরকারে থেকে দল গঠন করেন, তাহলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ জন নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন। সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন এই দেশে অবশ্যই হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবে।
ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নাই বরং আনন্দিত বলে উল্লেক করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা-ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।
তিনি আরও বলেন, আপনারা দল করবেন, দল করেন, আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।
শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি পালিয়ে গেছেন, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজকে আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু আমাদের যে লক্ষ্য—একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, এত জঞ্জাল সৃষ্টি করেছেন হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন, বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইগুলোকে ন্যূনতম ঠিক করে, সংস্কার করে নির্বাচন দেবে তারা। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, জনগণ যাদের চাইবে, তাদের ক্ষমতায় নিয়ে আসবে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে