জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে। তারা জাতীয়, স্থানীয় সরকার, শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সব নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছে।

পক্ষান্তরে বিএনপি এই সময়ে মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুলু বলেন, আগামীতে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে বিএনপি। দলীয় সব সংগঠনের নেতা নির্বাচনে ভোটাধিকারের ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের শাসনামলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনো নির্বাচনই সঠিক হয়নি। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। যে নির্বাচন তিন মাসের মধ্য হওয়ার কথা কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা চেষ্টা করছে নির্বাচন যত দেরিতে করা যায়। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি নাটোর সুগার মিলের শ্রমিক নির্বাচন প্রসঙ্গে বলেন, আপনাদের এ বিজয় আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপিকে অনুপ্রেরণা ও উৎসাহিত করবে। এ বিজয় আগামী পার্লামেন্ট বিজয়কে ত্বরান্বিত করবে। তাই নির্বাচিত সব নেতৃবৃন্দদের বলতে চাই, নির্বাচন যেদিন হোক না কেন, আপনারা এখন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য কার্যক্রম শুরু করবেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সব নির্বাচন নষ্ট করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। কিন্তু আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। অনেক বছর ধরে জাতীয় নির্বাচন ও দেশে গণতন্ত্রের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। এ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ-সভাপতি আতাউর রহমান বাবু, সহ-সভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরি প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে