প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষ জনসংযোগে নিয়োজিত। কোনো দল যদি নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে এখনই বাধা সৃষ্টির চেষ্টা দৃশ্যমান হচ্ছে। তিনি আরও বলেন, দেশি-বিদেশি যে কোনো শক্তি যদি ষড়যন্ত্র করে, জনগণই তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম-বর্ণের সমন্বয়ে রাজনীতি করে দলটি এবং সে কারণেই সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় তারা।
তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করারও আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির বিপক্ষে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
২ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
২ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
২ দিন আগে