বাসা থেকে এভারকেয়ারের পথে জুবাইদা ও জাইমা রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৫
ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান তারা।

এর আগে, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় পৌঁছান তারা। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।

এদিকে মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর ৩০০ ফিটের সমাবেশস্থল থেকে এভারকেয়ারে যাচ্ছেন তারেক রহমান। সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে