ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৮
শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

দেশে ফেরার তৃতীয় দিনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত ওসমান হাদির কবরে ফুল দিয়ে হাদির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় ওসমান হাদির কবরের সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে মোনাজাত করেন। মোনাজাত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান।

এ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, উপউপাচার্য মামুন আহমেদ, শিক্ষক নেতা মোর্শেদ হাসান খানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর পৌনে ১২টা নাগাদ শাহবাগ চত্বর ত্যাগ করেন তারেক রহমান। এরপর তার আগারগাঁও নির্বাচন ভবনে যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে ভোটার তালিকায় নাম লেখাবেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১৮ ঘণ্টা আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে

রিসোর্টকাণ্ডের ব্যাখ্যা দিলেন মামুনুল হক, বললেন শেখ হাসিনার ষড়যন্ত্র

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল ঘটে যাওয়া বহুল আলোচিত ‘রিসোর্টকাণ্ড’ নিয়ে দীর্ঘ ও বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন ইসলামি বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ ঘটনাকে ‘শেখ হাসিনার ষড়যন্ত্র’ এবং ‘ব্যর্থ প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেছেন করেছেন।

৩ দিন আগে

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৪ দিন আগে