ডেস্ক, রাজনীতি ডটকম

তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ‘খবরদার শহীদ জিয়ার আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে না। তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে সন্তানের জন্য গত ১৬ বছর এই নেতারা জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে, হাঁটু পানিতে বাস করে এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছেন, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না। বরদাস্ত করা হবে না।’
সোমবার রাজধানীতে ওলামা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবদিন বলেন, ‘আমাদের প্রিয় নেতা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ১/১১- এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশে নেই। দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে।’
তিনি বলেন, ‘মিটফোর্ডের হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। তাদের খুঁজে বের করার দায় দায়িত্ব আপনাদের (সরকার) নিতে হবে, কারা এই নির্বাচনের আগে হত্যা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে পাঁচ দিন হলো তাদের কেন খুঁজে বের করলেন না।’
জয়নুল আবদিন বলেন, ‘কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না।’

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে