এই নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ। এ জন্য আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলবে। আমাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন যেন এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করে—এটাই আমাদের আশা।’

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সভাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমি খুব আশাবাদী। নির্বাচন তো এ দেশের মানুষ চায়, গণতন্ত্র রাষ্ট্রের জন্য এ দেশের মানুষ প্রাণ দিয়েছে। পার্লামেন্টের মধ্য দিয়ে মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায়।’

তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব সংস্কারের কাজগুলো সম্পন্ন করে আমরা একটি নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যেতে চাই, গণতন্ত্রের উত্তরণের পথে এগিয়ে যেতে চাই।

আমরা খুব সরলভাবে একটি উদার গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে।’

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন—এটি অত্যন্ত ইতিবাচক। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আমরা আশা করছি, এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়। নির্বাচন কমিশন যেন এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে।’

অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধীসহ জুলাই আন্দোলনে শহীদ ৬৪ জন সাংবাদিকদের ওপর শোক প্রস্তাব উত্থাপন করেন ডিইউজের সহসভাপতি রাশেদুল হক। অনুষ্ঠানে বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর পরিবার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা প্রদান করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই ছাত্র-জনতা আন্দোলনের’ একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে