প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি আমরা যখন কারাগারে যাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি। আমাদের যখন কোনো সাজা হয়, তখন আমরা নজরুলকে স্মরণ করি। কেননা অপরাধের জন্য আমাদের সাজা দেওয়া হয় না। গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।’
শনিবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলামের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান শিখিয়েছেন। তা এখনো আমাদের প্রাণিত করে। আমরা আজও গণতন্ত্রহারা, স্বাধীনতাহারা এক ভয়ংকর স্বৈরতন্ত্রের মধ্যে রুদ্ধশ্বাস অবস্থায় আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদের উদ্বুদ্ধ করছে।’
তিনি বলেন, ‘জাতীয় কবি প্রতিবাদের ভাষায় যে শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই ভাষাই আমরা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল। হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘প্রতি ক্ষণে নজরুলের গান, তার সাহিত্যসৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে বিদ্যমান পরিস্থিতিতে প্রতিবাদ করতে, নিপীড়ন-নির্যাতন ভোগ করে এগিয়ে যেতে। নজরুল সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক। তার দেখানো পথ ধরেই দেশে গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা- সব কিছুই আমরা নিশ্চিত করতে পারব।’

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগে
তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
১ দিন আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে