চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নগরের মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।
খসরু আরও বলেন, এই বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্টও যেন করতে না পারে। অন্য কোনো শক্তিও যেন না পারে।
সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে পরোটা, মেজবানি মাংস, খাসি, জর্দাসহ নানা পদের খাবারের আয়োজন ছিলে। সেখানে অংশ নেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনতা। একসময় মেহেদীবাগ ও আশেপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে যায়।
নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে জানিয়ে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
এ সময় কুশল বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতারা।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে