সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সমান নাগরিক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু বলেন, দুর্গোৎসব এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সংবিধান যেহেতু সবার সমান অধিকার নিশ্চিত করেছে, তাই সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক—“যদি আমরা সবাই সমান, তাহলে কারো অধিক বা কম অধিকার থাকতে পারে না।”

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, আগে খুব সীমিতসংখ্যক পূজামণ্ডপ থাকলেও এখন তা শহরের নানা প্রান্তে বিস্তৃত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো হবে আরও আনন্দঘন ও সর্বজনীন, যেখানে সবাই নির্বিঘ্নে অংশ নিতে পারবে।

বিএনপির নীতি প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান স্পষ্ট করেছেন—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং দলের মূলনীতি ও সাংবিধানিক অবস্থান। একইভাবে—‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’ও নীতি-নৈতিকতার জায়গা থেকে বলা।”

পাহাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেই অবস্থাতেই থাকি না কেন, কারো নাগরিক অধিকার খর্ব করার অধিকার কারো নেই। সংবিধান সবার অধিকার সমানভাবে নিশ্চিত করেছে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

২ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

২ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২ দিন আগে