প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়াকে সরকার ভয় পায়। আজকে যদি প্রধানমন্ত্রী শুনেন খালেদা জিয়া গুলশান থেকে প্রেস ক্লাবে আসছেন, তখন যে জনতার স্রোত নামবে সে আতংকেই তিনি হার্টফেল করতে পারেন। তা না হলে একটি মানুষ যখন অসুস্থ হয় তখন রাজনীতির উর্ধ্বে থেকে শত্রু হলেও মানবিক কারণে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিতবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওবায়দুল কাদের যখন সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন তখন চাটার্ড বিমানযোগে তাকে বিদেশে নেওয়া হলো, আমরা প্রতিবাদ করিনি। কেন রাষ্ট্রের অর্থ ব্যয় করা চিকিৎসা করা হলো। বিএনপির শাসনামলে অনেক বিরোধী জোটের নেতৃবৃন্দের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আর আজকে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থাতো করা হচ্ছেই না, বরং তার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে।
সালাম বলেন, আজকে দেশের মানুষ মরে গেলে, না খেয়ে থাকলে এ সরকারের কিছু আসে যায় না। সীমান্তে নিরহ মানুষকে গুলি করে হত্যা করলেও এদের কিছু আসে যায় না। কারণ এ সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত না। জনগণের ভোটের ওদের দরকার হয় না। যদি জনগণের ভোটের প্রয়োজন হতো তাহলে মানুষের জীবন নিয়ে এরা মসকারা করতো না। সরকার বলছে, দেশের মানুষ নাকি ভালো আছে। আরে ভালো আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ, তাদের কাছে লুটের অর্থ আছে।
তিনি বলেন, আজকে দুর্নীতি বন্ধের কথা উঠছে। এ দূর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে বিতাড়িত জরতে হবে। আইনের রক্ষককে বলবো দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে আইনের আওতায় আনুন। কারণ তারাইতো অবৈধভাবে জোড় করে ক্ষমতায় এসেছে। নিজেরাই দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। সারাদেশকে এরা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।
তিনি বলেন, সরকার পুলিশকে দেখাচ্ছে, কাস্টমস এবং যারা কর কালেক্ট করে তাদের দেখাচ্ছে। কিন্তু তারা দুর্নীতি করার সুযোগটা পেলো কার কাছ থেকে? আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে। আপনি (প্রধানমন্ত্রী) নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপিকে ঠেকাতে তাদের ব্যবহার করেছেন। বলেছেন- তোমরা যা ইচ্ছে করো, বিএনপিকে দাঁড়াতে দিবে না। তাহলেতো আগে আপনার বিচার হওয়া উচিত। হুমুকদাতাদের বিচারের আওতায় আনার জন্য প্রত্যেককে রাজপথে নেমে আসতে হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে