নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ আমি দেখছেন না, বরং নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই বলেন তিনি।

রোববার (২৯ জুন) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কুমিল্লার ঘটনাকে রাজনীতিকীকরণ করে একটি পক্ষ নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে—সমস্যা সমাধান না করে রাজনীতিকীকরণের পথ বেছে নিলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সারা দেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার হতে হবে—যারা এ বিষয়গুলো রাজনীতিকীকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ, মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্য দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারা করেছে, সবাই জানে।’

আমীর খসরু আরও বলেন, ‘আগামী দিনে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকীকরণের যে কথাবার্তা চলছে, এটা খুব দুঃখজনক। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে।’

কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি—এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে তাদের (কানাডা) সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনের সঙ্গেও তারা কাজ করতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কানাডা-সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান খসরু।

এর আগে আজ বিকেলে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এ সময় কানাডিয়ান হাইকমিশনার ও বিএনপি মহাসচিব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে