প্রতিবেদক, রাজনীতি ডটকম

যারাই দুর্নীতিবাজ তারাই সরকারের ঘনিষ্ট লোক-এটিই আজ অত্যন্ত সত্য কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের (আওয়ামী লীগের) বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামায়াত-শিবিরের লোক। তাহলে আপনারা কার লোক? সরকারের প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছেন, খুন করছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির বানানোর চেষ্টা করছেন।
মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ অধিনস্থ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি’র দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি সালা উদ্দিনের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিজভী আরও বলেন পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারাতো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারাতো কারও বাহিনী হতে পারেন না, কারণ আপনারাতো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের টেক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন। তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ুর সিংহাসন আর থাকবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, মহানগর বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
৩ দিন আগে