ট্রেনে আগুনের ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, তেজগাঁও এলাকায় ট্রেনে আগুন লাগানো হয়েছে। একই ট্রেনে কয়েকদিন আগে স্লিপার খুলে ফেলা হয়েছিল। সেখানে একজন মারা গিয়েছিল। একই ট্রেন, সেই ট্রেনের নিরাপত্তা কোথায়? কেন আজ চারজন মানুষ পুড়ে মারা গেল? এটার সঙ্গে রাষ্ট্রক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে।

তদন্ত ছাড়াই ট্রেন পোড়ানোর ঘটনায় আন্দোলনকারীদের দোষারোপ করায় ডিএমপি কমিশনারের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, পুলিশ কমিশনার বলেছেন- এটার সঙ্গে আন্দোলনকারীদের সম্পৃক্ততা আছে। সরকার সব জায়গায় ক্রীতদাস বসিয়ে রেখেছে। তারা তো একই কথা বলবে।

তিনি বলেন, অনেকগুলো সিমটম থেকে বোঝা যায়, এটার সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা আছে। এটা আমরা মনে করি এবং জনগণ মনে করে। একই ট্রেন বারবার আক্রান্ত হচ্ছে আর সরকারের কোনো পদক্ষেপ নেই। অবলীলায় এতগুলো প্রাণ ঝরে গেল। এগুলো থেকে কি মনে হয় না এই ঘটনার সঙ্গে সরকারের সম্পৃক্ততা আছে। কমিশনার সাহেব আপনি তদন্ত না করেই বলে দিলেন অবরোধ হরতালকারীরা এ কাজ করেছে। এই অবরোধ হরতাল কারীদের ওপর দোষ চাপানোর জন্যই এটা একটা পরিকল্পনা।

রিজভী বলেন, এক গণবিরোধী ও মানবতাবিরোধী সরকার রাষ্ট্র ক্ষমতা আকড়ে ধরে আছে। তারা জনগণের দাবি আকাঙ্ক্ষা কর্ণপাত করেন না। তারা যে জোড় করে ক্ষমতা ধরে আছে, এটা তারা মানতে চায় না বলেই জনগণের ওপর ক্ষমতার অপব্যবহার করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আবারো সরকার একতরফা নির্বাচন করতে চাচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ-বিদেশ থেকে অনেকে আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীসহ মুখ দিয়ে একবারও বের করে না। উন্নয়নের কথা বলে পদ্মা সেতুর কথা বলে কথার ফুলঝুরি ঝরে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। দেশের সর্বময় ক্ষমতার অধিকারী দেশের জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে এই ক্ষমতা জনগণের কাছে যাবে তারা জনগণের কাছে ক্ষমতা দিতে চায় না।

রিজভী বলেন, রাষ্ট্র চালাতে গেলে কিছু আইন আছে সেই আইন অনুযায়ী রাষ্ট্র চালাতে হয় কিন্তু এটা সরকার কখনোই গুরুত্ব দেয় না।

রিজভী অভিযোগ করে বলেন, গণমাধ্যমে এসেছে যারা নৌকায় ভোট দেবে না, তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না। কী অনাচারের মধ্য দিয়ে দেশ চলছে।

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার ২২৫ জনের অধীক নেতাকর্মী। মোট মামলা ৮টি

মোট আসামি ৭৭৫ জনের অধীক নেতাকর্মী। মোট আহত ৬০ জনের অধীক নেতাকর্মী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে