দেশে শরিয়তবিরোধী কোনো আইন হবে না: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোরআন-সুন্নাহর বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন আমরা করব না। আমাদের উদ্দেশ্য একটাই— দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করা, যেখানে কোনো বিভাজন থাকবে না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন ইসলামপন্থি দল হিসেবে আপনারা যাদের অভিহিত করছেন, তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে। দেশের জনগণের ৯০ শতাংশের বেশি ইসলাম ধর্মাবলম্বী। তাদের প্রতি এসব মানুষের রাজনৈতিক সমর্থন না থাকলেও মানসিক একটা সমর্থন আছে।

বিএনপির এই নেতা আরও বলেন, তারা যেমন বলে, এ দেশে কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, শরীয়াহবিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে— এসব বক্তব্য তারা যেমন দেয়, আমরাও দেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গন কোনো দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত হোক, সেটা চাই না।

রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থিসহ সবার সঙ্গেই বিএনপি আলোচনা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সঙ্গে দেখা করেছি, আলিয়া লাইনের সব মুরুব্বি নেতৃত্বের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে