প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিজয়ের দিনে ভোট বয়কটের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে এবং শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই ডাক দেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাব আপনাদের মাধ্যমে যে, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মর তৃপ্তির জন্য, যারা আহত হয়েছেন নানাভাবে কষ্ট করেছেন, যারা বিভিন্নভাবে এই যুদ্ধটাকে সফল করার জন্য কাজ করেছে তাদের সকলের আত্মার শান্তির জন্য এই নির্যাতনকারী অগণতান্ত্রিক জোর করে ক্ষমতায় আসীন সরকারের পতন ঘটানোর যে ঐক্যবদ্ধ লড়াই এই লড়াইয়ে সবাই শামিল হোন।
তিনি বলেন, আর নির্বাচনে যে প্রহসন যে খেলা হচ্ছে, এই খেলায় দয়া করে কেউ যুক্ত হবেন না। এই ভোট দেয়ার কোনো অর্থ নাই। এই ভোট না দেয়ার জন্য এবং যারা এই ভোটের কার্য্ক্রমে অংশগ্রহণ করতে যাবেন, তাদের সেই কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই যে, বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক আন্দোলের সাফল্য নিশ্চিত। জোর করে কিছুদিন ক্ষমতায় থাকা যায় কিন্তু চিরদিন ক্ষমতায় থাকা যায় না… গেলে হিটলার-মুসোলিনরাও ক্ষমতায় থাকত। থাকে নাই, থাকে না।
বিএনপির এই নেতা বলেন, এই সরকারও ক্ষমতায় থাকবে না। বাংলাদেশে ইনশা-আল্লাহ আবার গণতন্ত্র প্র্রতিষ্ঠা হবে। একবার শহীদ জিয়াউর রহমানের হাতে হয়েছে, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে হয়েছে… এবার ইনশা-আল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের হাতে হবে। এই বিজয়ের দিনে আমরা আশা করি, প্রত্যাশা করি- বাংলাদেশ থেকে স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকারের অবসান হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম টিপু, আমিরুজ্জামান শিমুল, রফিক শিকদার, সেলিম রেজা হাবিব, নিপুণ রায় চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের কাদের গনি চৌধুরী, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক নজরুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৩ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে