প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার দেশে ‘জমিদারতন্ত্র’ কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দখলদার সরকার ৭ জানুয়ারির ডামি নির্বাচন করে তারা মনে করেছে সারা বাংলাদেশের জামিদার হয়ে গেছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকার গুলশান এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আজকে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।’
রিজভী বলেন, আজকে বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলন করছে, যে লড়াই করছে সেটি হলো গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আনার লড়াই। এটা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার এই সংগ্রাম। এই সংগ্রাম অব্যাহত থাকবে।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিতবে কারা? কৃষক-শ্রমিক-জনতা’ ইত্যাদি স্লোগান দেয়। রিজভী ফুটপাতে সাধারণ মানুষের হাতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সরকার পদত্যাগের লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে