‘স্থানীয় নির্বাচন দিলে আইনশৃঙ্খলার আরও অবনতি হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছেন শুধু স্থানীয় নির্বাচনের জন্য না, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য।

তিনি বলেন, সংস্কার নিয়ে যারা কথা বলেন, তাদের বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে। আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে। কাজেই বিএনপিকে সংস্কার শিখাতে আসবেন না।

জাহিদ হোসেন বলেন, যারা বিএনপির সমালোচনা করেন তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ জাতি ৫ আগস্ট তৈরি করেছিল। যদি অনৈক্য হোন তাহলে স্বৈরাচারের দল ছিদ্র দিয়ে দেশে ঢুকে যাবে।

এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে