খালেদা জিয়ার লন্ডনযাত্রায় যানজটে দুঃখ প্রকাশ বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে সড়কে এভাবেই অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় ঢাকাবাসীর দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি জনগণের অমূল্য ভালোবাসা প্রকাশের কারণে সেদিন ঢাকা মহানগরীর সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এতে ঢাকা শহরে চলাচল করতে নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিবৃতিতে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, পরিস্থিতি বিবেচনা করে ঢাকাবাসী ওই দিনের চলাচলের ক্ষেত্রে সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।

মির্জা ফখরুল বলেন, দেশবাসী অবগত আছেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে, বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আপস না করে দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন। কারাগারে থাকাকালীন উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে বিএনপি ও চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে বারবার আবেদন করা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করা হয়। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। গুলশানে তার বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে তার গাড়িবহর ও নেতাকর্মীদের উপস্থিতির কারণে তীব্র যানজট দেখা দেয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ঢাকাবাসী সাময়িক এই অসুবিধা সুনজরে দেখবে বলে বিএনপি প্রত্যাশা করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে