রংপুর প্রতিনিধি

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। এই নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজকের এই লাখো মানুষের অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রমাণ হলো এটি রংপুর অঞ্চলের মানুষের প্রধান দাবি।
সোমবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়ন হলে এই অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিস্তা পাড়ের মানুষ আজ ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও এত বড় একটা অনুষ্ঠান থেকে বঞ্চিত হবো সেটা মেনে নিতে পারি নাই। আজকে আমরা যে মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছি, তা এই রংপুরের বীর সন্তান আবু সাঈদের জন্য সম্ভব হয়েছে। এই পুণ্য ভূমিতে আসতে পারবো না, এটা মেনে নিতে পারি নাই। তাই অসুস্থ অবস্থায়ও এসেছি।
তিনি বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৫-১৬ বছর স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশকে একটি শ্মশানে রূপান্তরিত করেছে। এই সময়ে বাংলাদেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে। লুটপাট করেছে। মানুষের ওপর অত্যাচার করেছে।
এ সময় আরও বক্তব্য দেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা প্রমুখ।
এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভার্চ্যুয়ালি এ কর্মসূচিতে বিভিন্ন পয়েন্টে যুক্ত হবেন বলে জানা গেছে।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার এ আন্দোলন ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে