জঙ্গলে না খুঁজে সরকারি দপ্তরের ডেভিলদের বের করেন: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্ত বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যইতো দেড় যুগ ধরে আন্দোলন করেছে,কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবি নয়।

তিনি স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।

তবে গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপূরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণের মূগদা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।

নগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটির সঞ্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা শামছুল হূদা, ইউনূস মৃধা , যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু,বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন সহ বিএনপি ও অংগসংগঠনের নেতারা।

রফিকুল আলম মজনু বলেছেন , ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়া উচিত।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যে কোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে