করিডোর দিয়ে সরকার খাল কেটে কুমির এনেছে : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রেললাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে। করিডোর দিয়ে সরকার খাল কেটে কুমির এনেছে। এসব চুক্তি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

বুধবার (২৬ জুন) বিকেলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

রিজভী বলেন, গ্রিকরা যেমন কাঠের ঘোড়া তৈরি করে তার ভেতরে সৈনিকদের লুকিয়ে রেখে ঘোড়াটা ট্রয় নগরের কাছে রেখেছিল। ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরের ভেতরে নিয়ে যায়। রাতে সৈন্যরা ঘোড়ার পেটের ভিতর থেকে বেরিয়ে নগরের দরজা খুলে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয়। সরকারও ভারতের সঙ্গে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন।

বিএনপির মুখপাত্র বলেন, এখন রাসেল ভাইপার নামের সাপের কথা বলে দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আমরা যে শেখ হাসিনার ভাইপারে আক্রান্ত সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। দেশের ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছে সরকার। সেখান থেকে পরিত্রাণ পেতে হবে।

এ সময় রিজভী বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি সরকার করেছে চুক্তি করার আগে তিনি জনগণের সম্মতি নেননি। তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না।

ছাত্রদলের সভাপতি রাকবিুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে