‘আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের বিতাড়িত করেছে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না।”

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমেদ বিএনপির গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার দাবি করেন এবং বলেন, “বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হোক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান অনুযায়ী আইন তৈরি করা উচিত।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে রাজপথে পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা কতদিন সম্ভব? আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমরা বলেছিলাম, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক আদালতের আইন সংশোধন সংক্রান্ত দাবি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একদিকে দাবি করা হচ্ছে, অথচ বিচার করা হচ্ছে না, এবং রাজপথে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে—যা স্ববিরোধিতা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে