প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইযোদ্ধাদের আত্মত্যাগে উজ্জীবিত হবে তরুণ প্রজন্ম, তাই তাদের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের তাৎপর্য প্রতি মুহূর্তে স্মরণ রাখতে হবে।
সোমবার (২০ অক্টোবর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ইমাম হোসেন তায়িমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে একাত্তরের যোদ্ধারা যেমন শহিদ হয়েছেন, তেমনি জুলাইযোদ্ধারাও গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই। এই যোদ্ধাদের আমাদের সর্বোচ্চ সম্মান জানাতে হবে। তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দেশের জন্য সংগ্ৰামে তরুণরা এগিয়ে আসতে উজ্জীবিত হবে।’
এর আগে, সকালে এতবারপুরে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রুহুল কবির রিজভী। পরে জুলাই অভ্যুত্থানে শহিদ ইমাম হোসেন তায়িমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তায়িমসহ অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে