ভারতের সাথে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই: শামসুজ্জামান দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভারতের সাথে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই। অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না। তিনি বলেন, তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেননি। কিন্তু তিনি দেশের গণঅভ্যুত্থানের স্বপক্ষে অনেক কাজ করেছেন।

বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সভাপতিত্বে ও মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।

বিশেষ অতিথির বক্তব্যে গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একচুল ছাড় দিতে আমরা রাজি নই। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ লোক জীবন দিয়েছেন, এবার প্রয়োজনে ৩ কোটি লোক জীবন দিতে প্রস্তুত।

বক্তব্য রাখেন জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোটা সংস্কার রিটকারী, ইনকিলাবের আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য এম.এ রহিম, জাভেদ ইকবাল, জামিল হোসেন ও বাদল খান প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে