যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যুবদলের নতুন কমিটিতে রেজাউল কবীর পলকে সিনিয়র সহসভাপতিসহ আরও ২৮ জনকে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেন তারেককে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও ২৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা দেখুন এখানে—
















