বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত: ড. মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত।

সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে যান মঈন খান। সারা দেশে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১৯৭৯ সালের ১লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, এইচএম জাফর, আকন মামুন, জুয়েল মৃধা, নাজমুল হক, মাহমুদুল হাসান আল মারজান, কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, মেহেদী হাসান,শ্যামলী আক্তার, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রুবেল, সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ সম্পাদক নওরিন, রাজেস, সদস্য কাজী আজহার উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবদুল মঈন খান বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। আজকেও তারা অলিখিত বাকশাল কায়েম করেছে।

তিনি বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ বলছে- বাংলাদেশে এখন যা চলছে সেটা বাকশাল-২। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন- জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। আমরা গ্রেনেডের শক্তিতে শক্তিশালী নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে