দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হাসিনা এখন ভারতকে পথ দেখাবেন: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। ভারতকে এখন শেখ হাসিনা পথ দেখাবেন।

রোববার রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা লিফলেট বিতরণ পূর্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হত, জাসদের নেতাকর্মীদের যদি খুন করা না হত, সিরাজ শিকদারকে যদি হত্যা করা না হতো, সব দল নিষিদ্ধ করে একটি দল করা না হত, একটানা ১৬ বছর যদি শেখ পরিবারের একক রাজনীতি না থাকত, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের ওপর ভিত্তি করেই হত। সব রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করত, আর গণতন্ত্র চর্চা হলেই সে রাজনীতি হত মানব সভ্যতারও কল্যাণের।

‘ডেঙ্গুতে প্রতিদিন ৪-৫ জন করে লোক মারা যাচ্ছে ঢাকা মহানগরে, এটি যদি যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো তবে সেদেশে জরুরি অবস্থা জারি করতো’ বলে জানান রিজভী।

রিজভী বলেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। ভারত মনে করছে ‘আপনি (শেখ হাসিনা) বাংলাদেশের যে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, এখন সেই উন্নয়ন ভারতে করেন, ভারতকে পথ দেখান’।

আওয়ামী লীগের লোকজনদের কাছে অবৈধ অস্ত্র ও টাকা আছে, যা এখনো উদ্ধার হয়নি মন্তব্য করে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেওয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানা ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত করে যাচ্ছে।

এ বিষয়ে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে