জোটের প্রার্থীর প্রতীকও নিজ দলের— একমত নয় বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ। ছবি: ফেসবুক থেকে

কোনো রাজনৈতিক জোটের হয়ে অংশ নিলেও নির্বাচনে দলের প্রতীকই ব্যবহার করতে হবে প্রার্থীকে— নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। এ সংশোধনী চূড়ান্ত হলে ছোট দলগুলো জোট করতে আগ্রহ হারাতে পারে বলে আশঙ্কা করছে দলটি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের এ অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে বৃহস্পতিবার আরপিওর সংশোধনীর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধনী অনুযায়ী, এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনে একাধিক রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে অংশ নিলেও জোটভুক্ত দলের প্রার্থীদের নির্বাচনি প্রতীক হবে নিজ নিজ দলের প্রতীক।

সালাহউদ্দিন আহমদ বলেন, আরপিওর এ সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। আগে জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এ বিধিতে অধিকাংশ দলের সম্মতি ছিল। আমরাও আশ্বস্ত ছিলাম। কিন্তু যেভাবে আরপিও (উপদেষ্টা পরিষদে) অনুমোদন পেল, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহ পাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়ে তোলা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বিএনপির নির্বাচনি জোট নিয়ে আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিপির সঙ্গেও আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে তাদের সঙ্গে জোট হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

১ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে