নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে: মোমেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা (বিএনপি) বড় দল ছিল, কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা (বিএনপি) এখন আর রাজনৈতিক দল নয়, তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি। বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্তহত্যায় ব্যস্ত। বাংলাদেশে তাদের কোনো স্থান নেই।

সোমবার দুপুরে নগরের নয়াসড়ক এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করে মোমেন বলেন, নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করছেন।

তিনি বলেন, এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার, সরকার তা করেছে, করে যাবে। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি, সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব। যারা বিদেশে যাবে, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে