ইফতারে কী খাবে সেই ‘প্রেসক্রিপশন’ও দিচ্ছে সরকার : মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানুষ ইফতারে কী খাবে সেই ‘প্রেসক্রিপশন’ও সরকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রয়াত নেতা সমীর ভূইয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মঈন খান এ কথা বলেন।

ইফতারে খেজুরের প্রয়োজন নেই আওয়ামী লীগের এক মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেন মঈন খান। তিনি বলেন, দরিদ্র মানুষ না খেয়ে আছে। সামান্য ইফতারসামগ্রী নিয়ে ইফতার করবে তার উপায় নেই। সরকার মানুষের ইফতারের প্রেসক্রিপশন করে দিয়েছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে। দেশের জনগণ যেন তাদের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।

সাবেক এই মন্ত্রী বলেন, দেশে মেগাপ্রকল্প হয়েছে। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট একটি গোষ্ঠী লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। যার দায় দেনা এই দেশের দরিদ্র মানুষের ওপর পড়ছে। তাহলে এই সরকার কীভাবে জনগণের সরকার হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, শহর বিএনপির সভপতি আমান উল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে