নাশকতার মামলায় বিএনপির ৪৬ জনের কারাদণ্ড

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির লোগো

রাজধানীর তিন থানায় দায়ের করা নাশকতার চার মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। কলাবাগান,‌ সূত্রাপুর ও ক্যান্টনমেন্ট থানার দায়ের করা মামলায় রোববার ঢাকার তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব রায় দেন।

কলাবাগান থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড

পাঁচ বছর আগে রাজধানীর কলাবাগান থানার নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুর রহমান সাঈদ, মো. সাইফুল ভিকেল সাইফুল, মো. শ্যামল ভূঁইয়া, মো. মিলন শেখ, মো. জামিল ইসলাম, মো. মাহবুবুর রহমান নয়ন, হাজী মো. হোসেন আলী, শেখ স্বাধীন মুসলিম, মো. আ. মান্নান ভূইয়া, মো. জামাল খান, মো. মোস্তফা শরীফ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুর রহিম, মো. নাদিম আহম্মেদ পাভেল, মো. মেহেদী হাসান বিল্লাল, মো. ওবায়দুল ইসলাম সৈকত ওরফে সুজন ও মো. কামাল হোসেন।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

সূত্রাপুর থানার মামলায় ১৯ জনের কারাদণ্ড

পাঁচ বছর আগে রাজধানীর সূত্রাপুর থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আব্দুস সাত্তার, মো. দেলোয়ার হোসেন, মো. নাজির, মো. জাবেদ কামাল রুবেল, কাজী মফিজুর রহমান কাওছার, এম এ হক সবুজ, মো. সোহেল, আক্তার হোসেন, মো. ফয়সাল, কামরুল হাসান নয়ন, এম এ হক সবুজ, নাজির আহম্মেদ, আক্তার হোসেন আকতু, কাজী মফিজুর রহমান কাওছার, মো. মমতাজুল হক লিটন, ইয়াছিন জাবেদ, কামরুল হাসান নয়ন, মো. সোহেল ও মো. মমতাজ।

নাশকতার অভিযোগে ২০১৮ সালের নভেম্বরে রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার মামলায় ১০ জনের কারাদণ্ড

পাঁচ বছর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- আবু তালহা, প্রিন্সিপাল লিয়াকত আলি, জিহাদ আল সিফাত, তারেকুল রাজ্জাক তারেক, তরিকুল ইসলাম তালুকদার, রনি, তুহিন, মো. কবির, সাদ্দাম হোসেন রাব্বি ও সাক্ষর উদ্দিন।

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা বিএনপির মিছিলে নাশকতার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে