গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে : মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. মঈন খান। ফাইল ছবি

বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয় জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে।

আজ বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে যান গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।

তার অভিযোগ, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধি দোলের নেতাকর্মীদের নামে এতো মামলা নেই; এতো নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধি দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধি দলের নেতাকর্মীদের ওপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার লেরশোষণ করতো। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারাদিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, ধোকাবাজি প্রহসনের নির্বাচনে আমরা যাবো না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কিনা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে