প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়।
গত ১২ ডিসেম্বর সকাল থেকে ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচির পর বিএনপি আর কোনো অবরোধ দেয়নি। তবে এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় র্যালি ও ১৯ ডিসেম্বর হরতাল পালন করে দলটি।
গত ২৮ অক্টোবরের পর থেকে এই অবরোধ দলটির দ্বাদশ দফা অবরোধ কর্মসূচি ও ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম দফা।
গত ২০ ডিসেম্বর ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেদিনই তিনি আজকের অবরোধের ঘোষণা দেন।
তিনি জানান, তাদের একদফা হলো শেখ হাসিনা সরকারে পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরপর থেকে ১১ দফায় ২২ দিন দেশব্যাপী অবরোধ ও চার দফায় পাঁচ দিন হরতাল দেয় বিএনপি।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে