অবৈধ ক্ষমতা ধরে রাখতে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা হচ্ছে: গয়েশ্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর দোলাইপাড়ে প্রয়াত রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন। দেশের জন্য গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম। আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যে জিয়া জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না। যে বিএনপি জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সে বিএনপিকে নিঃশেষ করা যাবে না।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ছাত্রদল নেতা রাজু আহমেদ, রাবিব রায়হান, রুবেল আহমেদ, নাছির মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আজিজুল হাকিম, তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা হাজী মোজাম্মেল হোসেন, ইমতিয়াজ আহমেদ টিপু, নজরুল ইসলাম, সফিকুল ইসলাম বাবু, মমিন মিয়া, শামীম রেজা, মতিউর রহমান দিলু, রাজন মিয়া, সাইদুর রহমান শহিদ, রিপন মিয়া, শহিদুল ইসলাম রনি, কামাল হোসেন, স্বপন বেপারী, শারমিন রিনা, কাউসার আহমেদ, মো. জনি, আল আমিন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে