প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল আছে। বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।’
তিনি বলেন, প্রায় সাত বছর পরে উনি উনার পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন। উনার এই মানসিক সুস্থতা ওনার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আগের চেয়ে অনেক ভালো আছেন সেটা বলা যায় তবে উনি খুব সুস্থ হয়ে উঠেছেন সেটা আমি বলবো না। যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন তিনি। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি দেশে ফিরবেন। বিদেশে থাকার মানুষ তিনি নন।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে দ্যা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নেন। ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর বাসা থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে