প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণ সম্ভব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচিত সরকার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, যেখানে অনির্বাচিত সরকার এ কাজটি করতে সক্ষম নয়।
তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করতে হবে এবং বিপ্লবী মানসিকতা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।
ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনে দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, বর্তমানে আমলাদের মধ্যে দুর্নীতি, চুরি এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কোনো চিন্তা নেই।
এছাড়া তিনি পড়াশোনা এবং জ্ঞান চর্চার গুরুত্বের কথা উল্লেখ করে বিভিন্ন দেশের বিপ্লবের পর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আলোচনা করেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে