যেকোনো সময় শপথ নিতে পারেন ইশরাক

ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যেকোনো সময় শপথ নিতে পারেন। শপথ পড়ানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ পড়ানোর জন্য সারসংক্ষেপ পাঠিয়ে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা বা সচিব বা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর কথা বলতে পারেন। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় সরকার বিভাগ।

কর্মকর্তারা আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন দিলেই আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ পড়ানোসহ দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এর আগে ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ইশরাক হোসেনের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশন আইন-২০০৯ অনুযায়ী এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে