প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার অজানা আতঙ্কে আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 'এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। তারা আন্দোলনের ভয়ে এই নেতাকর্মীদের আটক করেছে। এখন আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে যায়। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার কারাগার ছিল বিষাক্ত গ্যাস চেম্বারের মতো। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার, সেটা শেখ হাসিনা দেয় নাই। এই তীব্র শীতের মধ্যেও তাদের একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দিয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, নেতাকর্মীদের কারা সেলে ২৪ ঘণ্টা বন্দী করে লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। কৃষকদলের পলাশ কিছুদিন আগে বের হয়েছে। তার ওপর ভীষণভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে যারা বাইরে আছে, তারা যেন ভয় পায় কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভেতরে যে ক্ষোভ সৃষ্টি হয়, প্রতিরোধ করার চেষ্টা করে। এটা সরকার বুঝতে পারেনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, কৃষকদল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরো বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যেকোনো মুহূর্তে তাদের আবার গ্রেপ্তার করতে পারে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা যার ভাইকে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মেরে ফেলেছে সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধার ভাই ইশতিয়াক আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে যাতে বিএনপি আবার আন্দোলন করতে না পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
১ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে