প্রতিনিধি, লক্ষ্মীপুর

সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারো আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। পুরনো মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। আর পাশ্ববর্তী দেশে বসে বলতেছে, ‘যেকোন সময় চলে আসবো’। এখন পর্যন্ত এরা জাতির কাছে ক্ষমা চায়নি। বরং থ্রেট করছে, ধমক দিচ্ছে।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত তাঁতবস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয়।
এ্যানি বলেন, বিএনপি ও ছাত্ররা আন্দোলন করছে দেশ ও জনগণের জন্য। সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট এক। একই লক্ষ্যে পৌঁছতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে সুযোগ নেওয়ার জন্য অনেকেই দুর্বল পয়েন্ট তৈরি করে দেবে।
সেখানেও কোন সুযোগ দেওয়া যাবে না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই। ছাত্রদের আহবানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রের লিপ্ত।
বর্তমান প্রজন্মের উদ্দেশে এ্যানি বলেন, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের জায়গা খুঁজতে হবে।
আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, বিভিন্ন চাকরির জন্য। চাকরিতো আপনি করবেন, কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগীতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। যে মেধার জন্য আপনারা সংগ্রাম ও লড়াই করেছেন।
খেলাধুলা নিয়ে তিনি আরো বলেন, প্রত্যেকটি ক্লাব উৎসবমুখর ও জমজমাট রাখতে হবে। ক্রীড়াঙ্গন উৎসবমুখর রাখলে মাদক আপনাদের স্পর্শ করতে পারবে না। বিগত সরকার শুধু অবৈধ সরকার নয়, মাদকেরও সরকার ছিল। তারা মাদক দিয়ে এ প্রজন্মকে ধংস করে দিতে চেয়েছিল। পাশ্ববর্তী দেশ থেকে মাদক এসেছে, তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এ প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম, মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৬ দিন আগে