নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বানচাল ও জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। নানা কৌশলে দেশকে অস্থির করার অপচেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।’

লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর কিছু মানুষের ‘মাথা খারাপ হয়ে গেছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।’

তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের বিষয়ে তিনি বলেন, ‘ভাবা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে কথা বললে বিএনপি ভয় পাবে ও সরে যাবে। কিন্তু বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। আমরা শহীদদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি, ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে উঠব।’

তিনি বলেন, ‘বিএনপিকে উত্তেজিত করে একটি ফাঁদে ফেলতে চাচ্ছে তারা। কিন্তু আমরা সতর্ক। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিয়েছি, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে