'পিআর পদ্ধতি নিয়ে কমিশনে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনও আনুষ্ঠানিক আলোচনাই শুরু হয়নি। তিনি বলেন, ‘একেক দেশে একেক রকম পদ্ধতি রয়েছে গণতন্ত্র কার্যকর করার। তেমনি পিআর পদ্ধতি হলো একটা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়।

রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

যারা এই পদ্ধতির স্বপক্ষে তাদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, কীভাবে সেই পিআর বাস্তবায়ন হবে সে ব্যাপারে কোনো আলোচনা না করেন তাহলে এ বিষয়ে একটা অস্পষ্ট ধারণা থেকে যাচ্ছে। এটা শুধু আলোচনার জন্য আলোচনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্র জনগণের, সিদ্ধান্ত দেয়ার মালিকও তারা। আমরা শুধু কীভাবে ভোটটা দেব এজন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝাতে অনেক প্রচারপ্রচারণা হয়েছে, যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদেরও অনেক প্রশিক্ষণ দেয়া হয়েছিল। সেখানে যারা গেছেন তাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। এরপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয়নি। এটাতো শুধু কীভাবে ভোটটা দেবে সেটা। আর পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেয়া।’

বিএনপিকে সংস্কারের বিষয়ে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা বড় অন্যায় উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘খুব চিন্তাভাবনা করে বড় পরিবর্তন করতে হয়। কোনো বিশেষ দলের সুবিধার জন্য পরিবর্তন চাওয়া ঠিক নয়। জনগণের স্বার্থেই সংস্কার করতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে