চিকিৎসা নিয়ে সন্ধ্যায় দেশে, রাতেই ফের হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার কয়েক ঘণ্টার ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দেশে ফেরেন মির্জা ফখরুল। থাইল্যান্ডে চিকিৎসার জন্য সাত দিন অবস্থান করেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করতে থাকেন। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, রাত ১টায় অধ্যাপক ড.এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করাতে ব্যাংকক গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে