‘আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মক্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলুম, নির্যাতন ও অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকেই যুগ যুগ ধরে খেসারত দিতে হবে।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ও পাকাপোক্ত করতেই তারা দল গঠন করেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হবে।

সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চান, জনগণ আর আপনাদের টিকতে দেবে না। বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির মুক্তি দাবি করে জয়নুল আবদিন ফারুক বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুপথযাত্রী। এরপরও তাকে বন্দি করে রাখা হয়েছে। এ ছাড়া কারাগারে মির্জা ফখরুলের ওজন কমে গেছে ৫ কেজি।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হক পাইলট, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, কৃষকদলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান, শামসুজ্জোহা, আলী মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুর জিসফ সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা, কৃষক দলের সাবেক নেতা মো. সুজন, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মানিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

এ সময় সদ্য কারামুক্ত জিসফ নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নেতৃবৃন্দ হলেন, জিসফ নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. লিটন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সোহেল, কামরুল জামান, মোহাম্মদ নিশান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে