নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দেশ : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কাফরুল এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জোর-জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর মামুরা নির্বাচন করতে চাচ্ছে। এ নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ, জাতি। তারা নিজেরা নিজেরা খুন, নাশকতা করে মানুষ মারছে, আর এসব চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদের ওপর।’

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাফরুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতিবিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, কেন্দ্রীয় ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নম্বর সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক।

আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন, কাফরুল থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন, কাফরুল থানা মহিলা দলের আহ্বায়ক নাজমা আক্তার, কাফরুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, যুবদল নেতা পারভেজ, কাফরুল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোওাদিরুল ইসলাম শাকিল, আব্দুল হক শেখ, ফরিদ, ছাত্রদল নেতা বাপ্পীসহ নেতাকর্মীরা।

রিজভী বলেন, ‘তারা জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।’

বিএনপির মুখপাত্র রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে, এখন এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে।’

নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। এই নির্বাচন ইতোমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাঁটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, তা সফল করুন।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে