প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটা রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে। শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন উঠে।
তিনি আরো বলেন, অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে