প্রতিবেদক, রাজনীতি ডটকম

অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছন, একটি গণতন্ত্র প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব সে বিষয়ে আমরা জোর দিয়েছি।
রোববার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার, সেগুলোই হয়েছে। কবে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন নিয়ে ভাবনা কী, অর্থনৈতিক সংস্কার নিয়ে ভাবনাগুলো কী কী, সেগুলো বৈঠকে আলোচনায় এসেছে।
তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, এ বছরের ভেতরেই নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে, দেশে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, সে বিষয়ে আমরা জোর দিয়েছি।
সংস্কার বিষয় নিয়ে তিনি বলেন, যে কয়েকটি বিষয়ে আমরা সবাই ঐকমত্য হয়েছি, সেগুলো করা যেতে পারে, এতে সময় নেওয়ার কিছু নেই। যেগুলোতে ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো তুলে ধরা হবে, সেখানেই আলোচনা তর্ক-বিতর্ক হবে। তারপর পাস করা হবে।
রোববার বিকেল সাড়ে ৩টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে